০৬ জুন, ২০২১ ১১:৪৯ এএম

চীনের সিনোভ্যাক টিকার অনুমোদন দিলো ঔষধ প্রশাসন অধিদপ্তর

চীনের সিনোভ্যাক টিকার অনুমোদন দিলো ঔষধ প্রশাসন অধিদপ্তর
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চীনের সিনোভ্যাক লাইফ সাইন্স কোম্পানির উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন বাংলাদেশে জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

এ নিয়ে দেশে করোনাভাইরাসের পাঁচটি ভ্যাকসিন অনুমোদন পেয়েছে। এর আগে দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা, রাশিয়ার স্পুটনিক-ভি, চীনের সিনোফার্মের টিকা এবং ফাইজারের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

আজ রোববার (০৬ জুন) অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিনোভ্যাকের এই টিকা ১৮ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য ব্যাবহার উপযোগী। দুই ডোজের এই টিকার প্রথম ডোজের দুই বা চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেয়া হবে। দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভ্যাকসিনটি সংরক্ষণ করতে হবে।

সিনোভ্যাকের এ টিকা চলতি বছরের ৯ ফেব্রুয়ারি ব্যবহারের অনুমোদন দেয় চীন। এরপর এটি আরও ২২টি দেশে অনুমোদন পায়। ১ জুন টিকাটির জরুরি ব্যবহারের অনুমোদন দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সিনোভ্যাক কোম্পানির ভ্যাকসিনের লোকাল এজেন্ট হিসেবে রয়েছে ইনসেপ্টা কোম্পানি। সিনোভ্যাকের পক্ষে ইনসেপ্টা এ টিকার অনুমোদনের জন্য আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে ৩ জুন ওষুধ প্রশাসন অধিদপ্তরের পক্ষ থেকে এ অনুমোদন দেওয়া হয় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক