২৮ মে, ২০২১ ০৪:৪৮ পিএম

আত্মহত্যা প্রতিরোধে প্রামেকহায় কাউন্সেলিং সেন্টার

আত্মহত্যা প্রতিরোধে প্রামেকহায় কাউন্সেলিং সেন্টার
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও পড়াশোনা থেকে ঝরে পড়া রোধের পাশাপাশি হতাশাগ্রস্তদের উৎসাহ প্রদানের লক্ষ্যে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে (প্রামেকহা) চালু হতে যাচ্ছে মেডিকেল কাউন্সেলিং সেন্টার। ‘সাহস’ নামে আগামী ১ জুন থেকে শুরু হতে যাওয়া এ উদ্যোগের পৃষ্ঠপোষকতায় রয়েছে সৌখিন ফাউন্ডেশন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, যারা হতাশায় ভুগছেন কিংবা মানসিকভাবে অবসাদগ্রস্ত তারা প্রতি বৃহস্পতিবার এ সেবাটি পাবেন। প্রতিষ্ঠান খোলার আগ পর্যন্ত Zoom session এর মাধ্যমে তাদের কথাগুলো শুনে সেই অনুসারে পরামর্শ প্রদান করা হবে।

এ প্রসঙ্গে সৌখিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রামেকহার কমিউনিটি মেডিসিনের প্রভাষক ডা. হোসাইন মো. আল-আমিন আজ শুক্রবার (২৮ মে) বিকেলে মেডিভয়েসকে বলেন, ‘শিক্ষক হিসেবে প্রাইম মেডিকেল কলেজে যোগদান করার সাত দিনের মাথায় আমার মনে হয়েছে একজন স্টুডেন্টের পড়াশোনার পাশাপাশি মানসিক বিকাশ অতীব জরুরি। তাই সৌখিন ফাউন্ডেশনের ওয়েলনেস প্রোগাম হিসেবে আগামী ১ জুন থেকে ‘সাহস’ নামে একটি কাউন্সেলিং সেন্টার আমরা শুরু করতে যাচ্ছি।’

একজন মেডিকেল শিক্ষার্থীর আত্মহত্যার নেপথ্য কথা তুলে ধরে তিনি বলেন, ‘সুখী হওয়ার চেয়ে সুখী দেখানোর প্রবণতার সংগ্রামে সমাজের কাছে যখন কেউ হেরে যায়, সেই আত্মহত্যা করে বসে। বর্তমান সময়ে মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকরা এর সব থেকে বড় শিকার। অমুক সব জায়গায় চান্স পেয়েছে, তমুকের বিসিএস, পোস্টগ্রাজুয়েশন সব হয়েছে, সিম্পল এমবিবিএস'র কোনো খাওয়া নাই। এসব প্রতিনিয়ত একজন নবীন চিকিৎসকের মগজে চাপ সৃষ্টি করছে। এই বাধা বেশিরভাগই পার করতে পারে না তারা, তাই ধীরে ধীরে ডিপ্রেসড ইয়াং চিকিৎসকদের পরিমাণ বাড়ছে।’

তিনি আরও বলেন, বাংলাদেশের মেডিকেল এডুকেশন সিস্টেমে পিছিয়েপড়া শিক্ষার্থীর যেমন খুব সহজে পাস করতে পারে না, পাশাপাশি অনেক মেধাবীরা ঝরে যায়। এর কারণ খুঁজতে গিয়ে একপাক্ষিকভাবে শুধু তাদের উপরই চাপিয়ে দেওয়া হয়। কিন্তু সমাজ, পরিবার, শিক্ষক নিজেদের আয়নায় কখনও নিজের ভুলগুলো খুঁজে পান না।’

‘একজন চিকিৎসকের অকাল মৃত্যুতে ‘Rest in Peace’ কিংবা কাজটা ঠিক করলো না কিংবা সারাজীবন জাহান্নামে পঁচে মরবে, এসব মন্তব্য কখনোই সমাধানের পথ না। প্রতিটি আত্মহত্যার গল্পের পেছনের গল্প বের করা অতীব জরুরি, সাথে প্রতিটি মেডিকেল কলেজে কাউন্সেলিং সেন্টার অত্যাবশক’, যোগ করেন তিনি।

কাউন্সেলিংয়ের কার্যকারিতা ও অপরিহার্যতা তুলে ধরে KambaiiHealth (USA) এর এ কান্ট্রি কো-অর্ডিনেটর বলেন, ‘এর জন্য আপনাকে ডিগ্রি নেওয়ার দরকার নেই, পাশের বন্ধুকে বুঝুন, তার কথাকে পাত্তা দিন, তার কথাটা শুনুন। অবহেলা করবেন না। কারণ মানুষ তখনই নিজেকে একা ভাবে, যখন সে প্রতিনিয়ত অবহেলার শিকার হয়।’ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত