করোনার টিকা গ্রহণ: চমেক শিক্ষার্থীদের ২৩ মের মধ্যে তথ্য প্রদানের নির্দেশ
মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) অধ্যয়নরত শিক্ষার্থীদের করোনার ভ্যাকসিন গ্রহণ সংক্রান্ত তথ্য প্রদানে পুনঃনির্দেশ প্রদান করেছে কর্তৃপক্ষ। অন্যথায় তাদের শিক্ষা কার্যক্রমে অংশ গ্রহণে অনুমতি প্রদান করা হবে না।
আজ বৃহস্পতিবার (২০ মে) চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার স্বাক্ষরিত এক নোটিসে এ কথা বলা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম শুরুর পূর্বে অগ্রাধিকার ভিত্তিতে সকল শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকার আওতায় আনার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ পরিপ্রেক্ষিতে স্মারক নং-চমেক/১৩০৩ তারিখ: ০৩/০৫/২০২১ খ্রি. মোতাবেক ২০১৫-২০১৬ থেকে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে অধ্যয়নরত চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ৫ মে ২০২১ খ্রি. তারিখের মধ্যে অনলাইনে (http://covid19.cmc.gov.bd ) Student Information Form পূরণ করতঃ জাতীয় পরিচয়পত্র (NID) আপলোড এবং কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ সংক্রান্ত তথ্য প্রদানের জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু কিছু শিক্ষার্থী বিভিন্ন অজুহাতে যথাসময়ে উক্ত ফরম পূরণ করা থেকে বিরত থেকেছে। কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ সংক্রান্ত তথ্য ছাড়া শিক্ষা কার্যক্রম শুরুর প্রাক্কালে তাদের ক্লাস ও পরীক্ষায় অংশ গ্রহন করার অনুমতি প্রদান করা সম্ভব হবে না।
এমতাবস্থায় যেসকল শিক্ষার্থী Student Information Form পূরণ করেনি তাদেরকে ২৩ মে’র মধ্যে ফর্ম পূরণ করার জন্য পুনরায় নির্দেশ দেয়া হলো। উক্ত সময়ের মধ্যে ফর্ম পূরণে ব্যর্থ হলে ক্লাস ও পরীক্ষায় অংশ গ্রহণে অনিশ্চিয়তা দেখা দিলে সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রী দায়ী থাকবেন।
বি:দ্র: Student Information Form পূরণের পূর্বে কোভিড আক্তান্ত হয়েছেন কিনা উল্লেখ করতে হবে। RT-PCR পজেটিভ রিপোর্টের তারিখ লিখতে হবে। নতুন করে টেস্ট করার প্রয়োজন নাই। বর্তমান অবস্থানের ক্ষেত্রে শুধু মাত্র উপজেলা ও জেলার নাম উল্লেখ করা যাবে। কোনো শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র না থাকলে তাদের দ্রুত জাতীয় পরিচয়পত্র তৈরি করার পরামর্শ দেওয়া হলো। বিদেশি শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্রের পরিবর্তে পাসপোর্ট নাম্বার লিখতে হবে। যারা ইতিপূর্বে ভ্যাকসিন গ্রহণ করেছে এবং যাদের জাতীয় পরিচয়পত্র নাই তাদেরও ফর্ম পূরণ করতে হবে।
-
১৮ জুন, ২০২৫
-
১৭ মার্চ, ২০২৫
সালমান এফ রহমানের বিরুদ্ধে দুদকে অভিযোগ
করোনার টিকা কেনার আড়ালে ২২ হাজার কোটি টাকা আত্মসাৎ
-
২৮ এপ্রিল, ২০২৩
-
০১ মার্চ, ২০২৩
-
৩০ জানুয়ারী, ২০২৩
-
২২ জানুয়ারী, ২০২৩
-
২৬ জুলাই, ২০২২
-
২৬ জুলাই, ২০২২
-
১৭ মার্চ, ২০২২
বঙ্গবন্ধুর জন্মদিবস
বিশেষ ক্যাম্পেইন শুরু, ১৫ দিনে টিকা পাবেন ৩ কোটি মানুষ
-
১৮ ফেব্রুয়ারী, ২০২২