ফেনীর নতুন সিভিল সার্জন ডা. রফিক সালেহীন
মেডিভয়েস রিপোর্ট: ফেনী জেলা নতুন সিভিল সার্জন হয়েছেন ডা. রফিক-উস সালেহীন। তিনি সর্বশেষ কক্সবাজার জেলা সদর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সোমবার (২৬ এপ্রিল) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-২ অধিশাখার জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাকে তাঁর নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হলো।’
এতে আরও বলা হয়েছে, ‘রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।’
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের প্রধান সহকারী আবদুল মান্নান জানান, সম্প্রতি এক আদেশে কক্সবাজার সদর হাসপাতালের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক রফিক উস-সালেহীনকে ফেনী জেলা সিভিল সার্জন পদে যোগদান করতে নির্দেশনা দেয়া হয়েছে। তিনি ২ মে যোগদান করবেন বলে দফতরকে জানিয়েছেন।
২৪তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে যোগ দেয়া ডা. রফিক উস-সালেহীন ২০০৫ সালে কক্সবাজারে মেডিকেলে অফিসার হিসেবে যোগদান করেন। তার বাড়ি কক্সবাজারের কুতুবদিয়ায়।
প্রসঙ্গত, গত বছরের ২৭ জুলাই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান ফেনীর তখনকার সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন। তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে ২২ জুলাই কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর মোবারক হোসেনকে ফেনী সিভিল সার্জন পদে পদোন্নতি দেয়া হয়।
আট মাস দায়িত্ব পালন করার পর তাকে গত ১ মার্চ কুমিল্লার সিভিল সার্জন পদে বদলি করা হয়। এর পর থেকে ফেনী সিভিল সার্জন পদটি শূন্য ছিল।
-
০৭ অক্টোবর, ২০২৬
-
৩০ সেপ্টেম্বর, ২০২৬
-
২৯ সেপ্টেম্বর, ২০২৬
-
০৯ সেপ্টেম্বর, ২০২৬
-
২৭ অগাস্ট, ২০২৬
-
১৮ অগাস্ট, ২০২৬
-
১২ অগাস্ট, ২০২৬
-
১১ অগাস্ট, ২০২৬
-
০৩ অগাস্ট, ২০২৬
-
২৮ জুলাই, ২০২৬