করোনায় অধ্যাপক শামসুল হুদার মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শামসুল হুদা।
সোমবার (২৬ এপ্রিল) বিকেলে রাজধানীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশে (আইসিডিডিআর,বি) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
অধ্যাপক ডা. শামসুল হুদা ছিলেন ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী। তিনি ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ফিজিওলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান।
এই চিকিৎসকের মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিজ (এফডিএসআর)। এক শোক বার্তায় সংগঠনটি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামরা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।
অধ্যাপক শামসুল হুদার মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬