২৭ এপ্রিল, ২০২১ ০৫:২৫ পিএম

ভ্যাকসিনেশন নিশ্চিতে সরকারকে লিগ্যাল নোটিশ

ভ্যাকসিনেশন নিশ্চিতে সরকারকে লিগ্যাল নোটিশ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বৈশ্বিক মহামারী করোনাভাইরাস মহমারী প্রতিরোধে দেশের সব নাগরিককে ভ্যাকসিনেশন সুবিধার আওতায় আনতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল (আইনি) নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী।

মঙ্গলবার (২৬ এপ্রিল) আইনজীবী অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান লিংকন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে (ডিজি) এই নোটিশ পাঠান। তিনি নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নোটিশে বলা হয়, মানুষের সকল প্রচেষ্টাকে রুখে দিয়ে মহামারী করোনাভাইরাস আরও বিপদজনক হয়ে উঠছে। করোনাভাইরাস উৎপত্তি শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন সময়ে তার রূপ পরিবর্তন করে অত্যন্ত প্রাণঘাতী ভাইরাস হিসেবে আবির্ভূত হয়েছে। বর্তমান বিশ্বের সব প্রযুক্তি এবং চিকিৎসা বিজ্ঞানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মানুষকে জীবন ধ্বংসের কিনারায় নিয়ে দাঁড় করিয়েছে।

মহামারি রোধে ভ্যাকসিনকেই একমাত্র কার্যকর পন্থা বা পদ্ধতি হিসেবে চিকিৎসা বিজ্ঞান এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সবাই গ্রহণ করেছে এবং অতিদ্রুত বিশ্বের বিভিন্ন দেশ যারা মহামারীতে নিমজ্জিত তারা তাদের নাগরিকদের জন্য প্রয়োজনীয় ভ্যাকসিনের ব্যবস্থা গ্রহণ করেছে।

এতে আরও বলা হয়, মহামারি রোগে আমাদের দেশের সরকার ভ্যাকসিনেশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। ফলে দেশের বৃহৎ একটি জনগোষ্ঠীকে ভ্যাকসিনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দসহ ব্যবস্থা গ্রহণ করার পরেও আমরা অত্যন্ত দুঃখজনকভাবে লক্ষ্য করছি সেটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। ফলে করোনায় বিপর্যস্ত জাতি অত্যন্ত অনিশ্চয়তার মধ্যে পড়েছে এবং মানুষের মধ্যে হতাশা বিরাজ করছে।

এ অবস্থায় মহামারী রোধে কার্যকর পন্থা হিসেবে দ্রুত সব নাগরিকের জন্য ভ্যাকসিন সুবিধা নিশ্চিত করা এবং চলমান করোনা মহামারী রোধে সব নাগরিককে ভ্যাকসিনের আওতায় আনার জন্য সংশ্লিস্টদের এ নোটিশ দেওয়া হয়েছে।

নোটিশে মহামারি রোধে কার্যকর পন্থা হিসেবে দ্রুত সব নাগরিকের জন্য ভ্যাকসিন সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্যও বলা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। অন্যথায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  আরও পড়ুন
চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক