২৫ এপ্রিল, ২০২১ ০৩:৫১ পিএম
কাল থেকে করোনার প্রথম ডোজের টিকাদান বন্ধ থাকবে
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: কাল থেকে করোনার প্রথম ডোজের টিকাদান বন্ধ থাকবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
আজ রোববার (২৫ এপ্রিল) অধিদপ্তরের লাইন ডাইরেক্টর ও কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘আগামী ২৬ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোভিড-১২ টিকাদান কার্যক্রমের প্রথম ডোজ টিকা প্রদান সাময়িকভাবে বন্ধ থাকবে। এ বিষয়ে আপনার আওতাধীন সংশ্লিষ্ট কেন্দ্রসমূহে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করা হলো।’
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : টিকাদান কর্মসূচি
-
২৬ সেপ্টেম্বর, ২০২৬
-
২৫ এপ্রিল, ২০২৬
বিস্তার দেশের ৯১ শতাংশ জেলায়
হামের উচ্চঝুঁকিতে বাংলাদেশ: ডব্লিউএইচও
-
২৪ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৬ এপ্রিল, ২০২৬
-
০৫ এপ্রিল, ২০২৬
-
০৫ এপ্রিল, ২০২৬
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
কোটি টাকার যন্ত্রপাতি বস্তাবন্দি, বিঘ্নিত স্বাস্থ্যসেবা
তেরো মাস আটকে আছে মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের ফাইল, থমকে গ্রেড বাস্তবায়ন ও নিয়োগ প্রক্রিয়া
এই বিভাগের সর্বাধিক পঠিত