২০ এপ্রিল, ২০২৬ ১০:৪০ এএম

সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

মেডিভয়েস রিপোর্ট: সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। আজ সোমবার (২০ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে লিটন এঞ্জেলস সেমিনারি স্কুল কেন্দ্রে এর উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় এক কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। সাপ্তাহিক ছুটি ছাড়া বাকি দিনগুলোতে সকাল ৮টা থেকে সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই টিকা দেওয়া হবে।

রোববার (১৯ এপ্রিল) এ সংক্রান্ত এক ভিডিও বার্তায় স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে প্রতিদিন হামে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি এবং মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার (২০ এপ্রিল) সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু করবে সরকার। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এটি একটি মারাত্মক সংক্রামক ভাইরাসজনিত রোগ হিসেবে দেখা দিচ্ছে। আমাদের প্রাণপ্রিয় শিশুরা এ রোগে আক্রান্ত হচ্ছে। আজকের শিশুরাই আগামী দিনের জাতির ভবিষ্যৎ। বাংলাদেশ সরকার প্রতিটি শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর।’

তিনি আরও বলেন, ‘চলতি মাসের ৫ তারিখে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় আমরা ইতোমধ্যে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু করেছি এবং তা চলমান রয়েছে। আপনাদের আরও জানাতে পেরে আনন্দিত যে, আগামী ২০ এপ্রিল ২০২৬ থেকে দেশব্যাপী শিশুদের জন্য বিনামূল্যে হামের এক ডোজ টিকাদান কর্মসূচি শুরু করা হচ্ছে।’

মন্ত্রী বলেন, ‘একটি সুস্থ প্রজন্ম ও রোগমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে শিশুদের হাম থেকে সুরক্ষিত রাখতে সকল অভিভাবক, কিশোর-কিশোরী, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, ধর্মীয় নেতা, উন্নয়নকর্মী এবং স্থানীয় প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি—আসুন, আমরা সবাই মিলে শিশুদের এই বিনামূল্যের হামের টিকা গ্রহণ নিশ্চিত করি।’

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত