১৭ এপ্রিল, ২০২১ ০২:২৭ পিএম

চমেকে ১৮ এপ্রিল বিভিন্ন বর্ষের অনলাইন ক্লাস শুরুর সিদ্ধান্ত

চমেকে ১৮ এপ্রিল বিভিন্ন বর্ষের অনলাইন ক্লাস শুরুর সিদ্ধান্ত
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস পরিস্থিতিতে আগামী ১৮ এপ্রিল থেকে ৩য়, ৪র্থ ও ৫ম বর্ষের অনলাইনে ক্লাস শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) কর্তৃপক্ষ।

গত ১৪ এপ্রিল এক নোটিসে এ কথা জানানো হয়েছে।

চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার স্বাক্ষরিত ওই নোটিসে আরও বলা হয়েছে, ‘শিক্ষার্থীদের সংশ্লিষ্ট মনিটরদের সাথে যোগাযোগ করে জুম লিংক নিয়ে নিয়মিত ক্লাস করার নির্দেশ দেওয়া হলো।’

এ লক্ষ্যে শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত করা রুটিনে বলা হয়েছে, সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত বিভিন্ন বিভাগের ক্লাস হবে। সকাল নয়টা ১১টা পর্যন্ত চলবে ওয়ার্ড। এছাড়া সাড়ে ১১টা থেকে সাড়ে বারোটা, সাড়ে ১২টা থেকে দেড়টা এবং দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত হবে বিভিন্ন বিভাগের ক্লাস। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত