১৭ এপ্রিল, ২০২১ ০৩:৪৯ পিএম
মেডিভয়েসকে ঢাবির সাবেক ভিসি

‘নার্সিং শিক্ষার উন্নয়নে কয়েকটি পদক্ষেপ নিয়েছিলাম’

‘নার্সিং শিক্ষার উন্নয়নে কয়েকটি পদক্ষেপ নিয়েছিলাম’
অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: বর্তমান সময়ে সারাবিশ্বে নার্সদের ব্যাপক চাহিদা রয়েছে বলে উল্লেখ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, ‘আমাদের দেশের নার্সিং শিক্ষা উন্নত বিশ্বের চেয়ে অনেক পিছিয়ে আছে। এখন পদক্ষেপ নিতে হবে নার্সিং শিক্ষাটা সম্মানিত পেশায় উন্নীত করা।’

মেডিভয়েসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন ।

অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে ছিলাম তখন  নার্সিং শিক্ষা নিয়ে কয়েকটি পদক্ষেপ নিয়েছিলাম। ঢাবির অধীনে আলাদা একটি নার্সিং প্রতিষ্ঠান করে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য উন্নত দেশের নার্সিং শিক্ষার সাথে তালমিলিয়ে চলার মতো যুগোপযোগী পদক্ষেপ নিয়েছিলাম। অনেকেই রয়েছেন যারা দক্ষ নার্স হিসেবে গড়ে তুলতে চায়, তাদেরকে যোগ্য হিসেবে গড়ে তোলার ব্যবস্থা করতে হবে।’

নার্সিং শিক্ষার মধ্যে কলা বাণিজ্য ও বিজ্ঞানের কোনো বিভাজন করা ঠিক হবে না উল্লেখ তিনি আরও বলেন, এ পেশায় যারা যাবে, তাদের শুধু সাধারণ যোগ্যতা দেখা উচিত।  উন্নত দেশে (মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক বিভাগে) কে কোন বিভাগে পড়াশোনা করে সেটা দেখে না।  যার যে বিষয়ে আগ্রহ আছে তাকে সেটাই করতে দেওয়া উচিত। কেউ বিজ্ঞান পড়তে পারেনি বলে তাকে এ পেশার জন্য পড়তে দেওয়া হবে না এটা করা উচিত হবে না। বরং, নার্সিং পেশায় বিজ্ঞানের যতটুকু শিক্ষার্থীদের জানা খুবই জরুরি সেটা নার্সিংয়ের সিলেবাসের সঙ্গে সংযুক্ত করে নিলেই হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : নার্সিং শিক্ষা
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক