৩১ জানুয়ারী, ২০২১ ০৫:১৬ পিএম

নতুন অধ্যক্ষ পেল দুই নার্সিং কলেজ

নতুন অধ্যক্ষ পেল দুই নার্সিং কলেজ

মেডিভয়েস রিপোর্ট: নতুন অধ্যক্ষ পেল দেশের দুই নার্সিং কলেজে। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অধীনে কর্মরত দুই নার্সিং কর্মকর্তাকে অধ্যক্ষ পদে পদায়ন করে আদেশ জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

আজ রোববার (৩১ জানুয়ারি) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের নার্সিং শিক্ষা শাখার উপসচিব ইশরাত জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, নিম্নে বর্ণিত নার্সিং কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁদের নামের পার্শ্বে বর্ণিত পদে ও প্রতিষ্ঠানে নিজবেতনে বদলিপূর্বক পদায়ন করা হলো।

পদায়ন পাওয়া কর্মকর্তারা হলেন, সিলেট বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয়ে সহকারি পরিচালক (নার্সিং) পদে কর্মরত অঞ্জলী রানী দেব। তাঁকে সিলেট নার্সিং কলেজের অধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে।

ময়মনসিংহ নার্সিং কলেজের অধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন নাজমা আক্তার। তিনি ঢাকার মহাখালী কলেজ অব নার্সিংয়ে প্রভাষক পদে কর্মরত ছিলেন।

যথাযথ কতৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা আদেশের অনুলিপি আবগতি ও কার্যকরের জন্য নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব, মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।

►আদেশটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক