১৫ এপ্রিল, ২০২১ ১১:১৮ এএম

ফের চালু হচ্ছে করোনা বুলেটিন

ফের চালু হচ্ছে করোনা বুলেটিন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় ফের চালু হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের ‘করোনা বুলেটিন’। এবার সপ্তাহে দু’দিন সরাসরি প্রচার হবে করোনা বুলেটিন।

এ দু’দিন স্বাস্থ্য অধিদপ্তরের নন-কমিউনিকেবল ডিজিজের (এনসিডিসি) পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন এবং অধিদপ্তরের মুখপাত্র ও রোগতত্ত্ব বিভাগের পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন।

বুধবার (১৪ এপ্রিল)  দুপুরে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

তিনি বলেন, ‘করোনা মহামারি শুরু থেকেই আমরা সাংবাদিকদের সহযোদ্ধা হিসেবে দেখেছি। তারাও সহযোগিতার হাত বাড়িয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন। তবে কিছু কিছু মিডিয়া সমালোচনার মাধ্যমে আমাদের মনোবল ভেঙে দিচ্ছে। কেউ যদি না জেনে, না বুঝে, বিস্তারিত খোঁজ না নিয়ে সমালোচনার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করে। তাদের বললো গঠনমূলক সমালোচনা করেন।’

উল্লেখ্য, গত বছর গণমাধ্যম ও জনগণের কাছে করোনার সঠিক তথ্য জানাতে ‘করোনা বুলেটিন’ চালু করেছিল। পরবর্তীতে করোনা সংক্রমণ ও মৃত্যু কমতে থাকায় ‘করোনা বুলেটিন’ বন্ধ করে দেয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনা বুলেটিন
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক