১৪ এপ্রিল, ২০২১ ০৫:৩০ পিএম

করোনার পরবর্তী জটিলতায় আব্দুল মতিন খসরুর মৃত্যু

করোনার পরবর্তী জটিলতায় আব্দুল মতিন খসরুর মৃত্যু
আব্দুল মতিন খসরু। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাস পরবর্তী জটিলতায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (১৪ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ সংসদ সচিবালয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। ১৬ মার্চ সকালে তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট  পজিটিভ আসে। পরে তাকে সিএমএইচে ভর্তি করা হয়।

এরপর গত ২৮ মার্চ রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে  নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। গত ১ এপ্রিল করোনা পরীক্ষায় নেগেটিভ আসে। এরপর ৩ এপ্রিল অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুকে সিএমএইচের আইসিইউ থেকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়। ৬ এপ্রিল সকালে পুনরায় শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা এই প্রবীণ আইনজীবী।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনায় মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক