১৩ এপ্রিল, ২০২১ ০১:৪০ পিএম

মুভমেন্ট পাস ছাড়া সড়কে বের হওয়া যাবে না: আইজিপি

মুভমেন্ট পাস ছাড়া সড়কে বের হওয়া যাবে না: আইজিপি
বেনজীর আহমেদ। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: কঠোরভাবে লকডাউন পালনে সবার সহযোগিতা চেয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেছেন, আমরা চাপপ্রয়োগের চেয়ে নিজেদের উদ্যোগেই এই দায়িত্ব পালন করবো। বিনা প্রয়োজনে কাউকে দেখতে চাই না। যাদের একান্তই বাইরে যাওয়া প্রয়োজন হবে, তাদের জন্য মুভমেন্ট পাসের ব্যবস্থা করেছে বাংলাদেশ পুলিশ। 

আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে‘মুভমেন্ট পাস’ অ্যাপস উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

পুলিশ মহাপরিদর্শক বলেন, ‘আমরা আগামীকাল থেকে কাউকে সড়ক-রাস্তাঘাট এবং বাইরে দেখতে চাই না। বিনা প্রয়োজনে কাউকে বাইরে দেখতে চাই না। আমরা চাপপ্রয়োগের চেয়ে নিজেদের উদ্যোগেই এই দায়িত্ব পালন করবো। এসব না মানলে সমগ্র বাংলাদেশকে আইসোলেশনে নিতে হবে।’ 

যাদের একান্তই বাইরে যাওয়া প্রয়োজন হবে, তাদের জন্য মুভমেন্ট পাসের ব্যবস্থা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘জরুরি প্রয়োজনে সীমিত সময়ের বের হওয়া লাগতে পারে। তারা মুভমেন্ট পাস নেবেন। রাস্তাঘাটে কোনও আড্ডা দেবেন না। বিভিন্ন সড়কে, মোড়ে আড্ডা দেবেন না। দায়িত্বশীল নাগরিক হিসেবে তরুণরা কেউ বের হবেন না। বের হতে হলে অবশ্যই দ্রুত ঘরে ফিরতে হবে।’

তবে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকসহ সরকারি জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিদের কোনো মুভমেন্ট পাস নিতে হবে না বলে জানিয়েছেন বেনজীর আহমেদ।

‘গতবছর যেভাবে নিয়ন্ত্রণ করেছি, এবারও দ্বিতীয় ওয়েব নিয়ন্ত্রণ করব। তবে অবশ্য অপ্রয়োজনীয় চলাফেরা বন্ধ করতে হবে। গত বছর লাখ লাখ মানুষ ঢাকা ছেড়েছেন। এবারও গত দুদিন ধরে ঢাকা ছাড়ছেন। এগুলো ঠিক না। এগুলো নৈতিকভাবে খুবই অন্যায় কাজ।’ যোগ করেন পুলিশ প্রধান।

এ সময় ১২ এপ্রিল পর্যন্ত বিভিন্নভাবে যারা যেখানে পৌঁছেছেন তারা সেখানেই থাকবেন উল্লেখ করে বলেন,‘ গ্রামবাসীকে বলব লক্ষ্য রাখবেন, যদি আক্রান্ত কেউ থাকেন তাহলে সে গ্রামের অন্যকেও আক্রান্ত করবে। তারা সাতদিন ঘরে থাকবেন। সরকার যেভাবে বলছে সেভাবে নির্দেশ মানবেন।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক