করোনায় নার্স নিয়োগ পরীক্ষা স্থগিত
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের অধীনে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে । পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১০ এপ্রিল।
আজ বুধবার (৩১ মার্চ) দুপুরে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স ১০ গ্রেডের লিখিত পরীক্ষা কমিশন স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ওই পদের লিখিত পরীক্ষার পুননির্ধারিত তারিখ ও সময় পরবর্তীতে কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে জানানো হবে।
-
২৬ এপ্রিল, ২০২৬
-
১৮ সেপ্টেম্বর, ২০২৪
-
১০ সেপ্টেম্বর, ২০২৪
-
১৬ মে, ২০২৩
‘হজ মেডিকেল টিমে এক নার্স একাধিকবার’
নীতিমালা ভঙ্গের অভিযোগ বিএনএ’র, প্রত্যাখ্যান নার্সিং ডিজির
-
৩০ ডিসেম্বর, ২০২২
-
৩০ ডিসেম্বর, ২০২২
-
১৮ ডিসেম্বর, ২০২২
-
২১ নভেম্বর, ২০২২
-
১৭ নভেম্বর, ২০২২
-
১০ নভেম্বর, ২০২২