১০ নভেম্বর, ২০২২ ০৯:২১ পিএম
নার্সিং সুপারভাইজার হলেন ১৭ সিনিয়র স্টাফ নার্স
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের উপসচিব মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত ১৭ জন সিনিয়র স্টাফ নার্সকে নার্সিং সুপারভাইজারে পদায়ন করেছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর।
বুধবার (৯ নভেম্বর) নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত উপসচিব মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘নিম্নবর্ণিত সিনিয়র স্টাফ নার্সগণকে তাঁদের বর্তমান কর্মস্থল বা হাসপাতাল হতে তাঁদের নামের পার্শ্বে উল্লেখিত হাসপাতাল বা স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে নির্দেশক্রমে নার্সিং সুপারভাইজারের শূন্য পদে বদলি বা পদায়ন করা হলো। তাঁরা নার্সিং সুপারভাইজারের পদ হতে বেতন ভাতাদি উত্তোলন করবেন।’
এতে আরও বলা হয়েছে, ‘স্বাস্থ্য সেবা বিভাগের ৬ নভেম্বর ২০২২ তারিখের ৪৫.০০.০০০০.১৭২.১১.০০৮.২২-৩২৯ নং স্মারকের প্রেক্ষিতে এই আদেশ জারি করা হলো।’
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
নিউরোসায়েন্সেস হাসপাতাল
৫০০ শয্যার নতুন ভবনের বহির্বিভাগ চালু
নিউরোসায়েন্সেস হাসপাতাল
৫০০ শয্যার নতুন ভবনের বহির্বিভাগ চালু
সন্ত্রাসী হামলায় আহত
চিকিৎসক আসাদুর রহমানকে দেখতে ঢামেকে স্বাস্থ্যমন্ত্রী
এই বিভাগের সর্বাধিক পঠিত