৩১ মার্চ, ২০২১ ১০:৪১ এএম

করোনায় আক্রান্ত সাংসদ সিমিন হোসেন

করোনায় আক্রান্ত সাংসদ সিমিন হোসেন
সিমিন হোসেন রিমি। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের কন্যা ও গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি। তাঁর দুই ছেলে ও পুত্রবধূও করোনায় আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরে গণমাধ্যমকে তাঁর স্বামী মোস্তাক হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ঢাকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে অনুষ্ঠানে যোগ দেন, তাতে অংশ নেওয়ার জন্য সরকারি নিয়ম অনুযায়ী গত ২৫ মার্চ সিমিন হোসেন করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। এসময় তাঁর শরীরে করোনা সংক্রমণের কোনো লক্ষণ ছিল না। পরদিন (২৬ মার্চ) নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। তখন থেকেই তিনি বাসায় হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়েছেন। পরে সোমবার রক্তে অক্সিজেনের মাত্রা কিছুটা কমে গেলে তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি  করা হয়।’

তিনি বলেন, সিমিন হোসেন করোনা শনাক্ত হওয়ার পর পরিবারের সদস্যরা নমুনা দিলে তাঁদের দুই ছেলে রাজিব হোসাইন ও রাকিব হোসাইন এবং তাদের স্ত্রীদের করোনা শনাক্ত হয়। বর্তমানে তাঁরা হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। স্ত্রীসহ ছেলেরা এখন অনেকটাই সুস্থ আছেন। তাঁদের শারীরিক অবস্থা উন্নতির দিকে বলেও জানান মোস্তাক হোসাইন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনায় আক্রান্ত
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক