৩১ মার্চ, ২০২১ ১১:৩৫ এএম

ভ্যাকসিন নিলেন ইতালির প্রধানমন্ত্রী

ভ্যাকসিন নিলেন ইতালির প্রধানমন্ত্রী
ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। ছবি: সংগৃহীত

মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ নিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি ও তাঁর স্ত্রী মারিয়া সেরেনেলা ক্যাপেলো।

মঙ্গলবার (৩০ মার্চ) ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদন এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে,  ‘প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি ও তাঁর স্ত্রী মারিয়া ইতালির রোমের প্রধান রেলওয়ে স্টেশনে স্থাপিত একটি বৃহৎ টিকাদান কেন্দ্র থেকে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন।’

এদিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস জানিয়েছে, এখন পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৫ লাখ ৬১ হাজার ৬১ জন। মারা গেছেন এক লাখ আট হাজার ৮৭৯ জন মানুষ। সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ২৮ লাখ ৮৯ হাজার ৩০১ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ভ্যাকসিন
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও