করোনা সংক্রমণ: অর্ধেক যাত্রীতে চলবে ট্রেন
মেডিভয়েস রিপোর্ট: দেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় অর্ধেক আসন ফাঁকা রেখে ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী এক এপ্রিল থেকে সব ট্রেনে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।
সোমবার (২৯ মার্চ) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় অর্ধেক আসন ফাঁকা রেখে চলাচল করবে সকল আন্তঃনগর, মেইল ও কমিউটার ট্রেন। প্রতিটি ট্রেনের মোট আসনের অর্ধেক টিকিট বিক্রি হবে। মোট আসনের শতকরা ৫০ ভাগ টিকিট বিক্রি করা হবে। তবে এবার টিকিট কাউন্টার ও অনলাইন দুই মাধ্যমেই পাওয়া যাবে।
তিনি আরও জানান, সকল স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চলবে। ট্রেনে জীবানুনাশক স্প্রে করা হবে এবং যাত্রীদের জন্য থাকবে হ্যান্ড স্যানিটাইজার। মাস্ক ছাড়া কাউকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হবে না। এছাড়া যাত্রার আগে শরীরের তাপমাত্রা মাপা হবে, অতিরিক্ত তাপমাত্রার কোনো ব্যক্তিকে উঠতে দেওয়া হবে না।
ইতিমধ্যে সব রেলস্টেশনে ব্যবস্থাপকসহ সংশ্লিষ্টদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে রেলওয়ে সংশ্লিষ্টরা।
এ বিষয়ে কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারোয়ার জানান, অর্ধেক আসন ফাঁকা রেখে টিকিট বিক্রি করতে পূর্ব রেলের মহাব্যবস্থাপকের দফতর থেকে নির্দেশনা এসেছে। আমরা নির্দেশনা বাস্তবায়নের জন্য কাজ শুরু করেছি।
এর আগে বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতির কারণে গত বছরের ২৪ মার্চ থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে এ সময় কিছু মালবাহী ট্রেন চলাচল অব্যাহত ছিলো। পরে ধাপে ধাপে দেশের সকল ট্রেন চালু করা হয়।
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪