২৭ মার্চ, ২০২১ ০৬:৩৮ পিএম

করোনায় আক্রান্ত সাংসদ সুলতান মনসুর

করোনায় আক্রান্ত সাংসদ সুলতান মনসুর
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনায় আক্রান্ত হয়েছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ। 

তাঁর চাচাতো ভাই শফিকুল ইসলাম জায়েদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। বর্তমানে তিনি রাজধানীর বাসায় আইসোলেশনে রয়েছেন।

তিনি বলেন, সংসদ সদস্য সুলতান মনসুর কয়েক দিন ধরে জ্বর ও মাথাব্যথায় ভুগছিলেন। শুক্রবার (২৬ মার্চ) সকালে ঢাকার একটি হাসপাতালে করোনার নমুনা পরীক্ষা করালে ফলাফল পজিটিভ আসে। এরপর থেকে তিনি বাসায় আইসোলেশনে রয়েছেন। তিনি সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সুলতান মোহাম্মদ মনসুর আহমদ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। এছাড়া ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ডাকসুর সহ-সভাপতি ছিলেন। 

এক-এগারোর পর থেকে দলের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে মৌলভীবাজার-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন তিনি। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনায় আক্রান্ত
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক