২০ মার্চ, ২০২১ ০৪:২২ পিএম

ভ্যাকসিন নিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

ভ্যাকসিন নিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।

আজ শনিবার (২০ মার্চ) ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘শুক্রবার লন্ডনের সেইন্ট থমাস হাসপাতালে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত ভ্যাকসিন নিয়েছেন  টিকা নেন বরিস জনসন। গত বছর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ওই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি।’

ভ্যাকসিন নেয়ার পর বরিস জনসন বলেন, ‘আক্ষরিকভাবে তেমন কিছু অনুভব করিনি। খুব ভালোভাবে টিকা নিয়েছি। এর প্রক্রিয়া ছিল খুব সুন্দর ও দ্রুত।’

এদিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪২ লাখ ৮৫ হাজার ৬৮৪ জন। মারা গেছেন এক লাখ ২৬ হাজার ২৬ জন। সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৩৬ লাখ ২১ হাজার ৪৯৩ জন মানুষ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ভ্যাকসিন
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও