করোনায় ‘অবাধ’ চলাফেরা ঠেকাতে মাঠে নামছে পুলিশ
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় মানুষের ‘অবাধ’ চলাফেরা ঠেকাতে স্বাস্থ্যবিধি নিশ্চিতে ২১ মার্চ থেকে পুলিশ মাঠে নামছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।
আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে করোনা সচেতনতাসংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে এ কর্মসূচির ঘোষণা দেন তিনি।
পুলিশের নেওয়া ‘বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি’ চলবে যতক্ষণ পর্যন্ত করোনাভাইরাস পরিস্থিতি আবার স্বাভাবিক না হয়। এ কর্মসূচির স্লোগান হচ্ছে, ‘মাস্ক করো অভ্যেস, কোভিডমুক্ত বাংলাদেশ’।
এ উদ্বুদ্ধকরণ কর্মসূচিতে কমিউনিটি পুলিশও কাজ করবে জানিয়ে বেনজীর আহমেদ বলেন, ‘আমাদের উদ্দেশ্য হবে দেশের মানুষকে উদ্বুদ্ধ করা, তাদের অনুপ্রাণিত করা, যাতে তারা যখনই বাইরে আসবে, তখনই মাস্ক ব্যবহার করবে।’
তিনি আরও বলেন, ‘ঘর থেকে বের হলেই মাস্ক পরবেন। কখনোই মাস্ক ছাড়া বের হতে ভুলবেন না। বিষয়টি মনে ও চর্চায় রাখতে হবে যতদিন পর্যন্ত পুরোপুরি কোভিড সংক্রমণের হাত থেকে মুক্তি না পাই।’
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪