০২ মার্চ, ২০২১ ০২:২১ পিএম

বিডিএইচএস নির্বাচন: সভাপতি হারুন, সম্পাদক খালেদ মুসান্নাহ

বিডিএইচএস নির্বাচন: সভাপতি হারুন, সম্পাদক খালেদ মুসান্নাহ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দন্ত চিকিৎসা প্রযুক্তিবিদদের পেশাজীবী সংগঠন বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটির (বিডিএইচএস) ত্রি-বার্ষিক জাতীয় নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে উৎসব মুখর পরিবেশে এ ভোট গ্রহণ হয়।

তুমুল প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও মহাসচিব নির্বাচিত হয়েছেন যথাক্রমে মো. হারুনুর রশিদ ও মোহাম্মদ খালেদ মুসান্নাহ।

নির্বাচনে সভাপতি পদে সর্বোচ্চ ২২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. হারুনুর রশিদ। দ্বিতীয় সর্বোচ্চ ২১৬ ভোট পেয়ে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এম ডি শাহজাহান। মহাসচিব পদে ১৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ খালেক মুসান্নাহ। সিনিয়র যুগ্ম-মহাসচিব পদে ১৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মুহাম্মদ আব্দুর রহিম।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে সর্বোচ্চ ২৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. হাসান মাসুদ রানা। দ্বিতীয় সাংগঠনিক সম্পাদক পদে ১০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হাসান কবির।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন বোর্ড এফিলিয়েটেড সোসাইটি ফর মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউশনের (বামি) সভাপতি অধ্যাপক ডা. এম এ বাসেদ। নির্বাচিত প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান আইডিইব সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুর রহমান। 

উল্লেখ্য, সভাপতি পদে নির্বাচনে অংশগ্রহণ করেছেন দুই জন, মহাসচিব পদে তিন জন ও সাংগঠনিক সম্পাদক পদে তিনজন। মোট ভোটারের সংখ্যা ৫০০ জন। ভোট প্রদান করেছেন মোট ৪৫৭ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : নির্বাচন
ড্যাব নিউরোসায়েন্সেস শাখার পুরস্কার বিতরণীতে প্রতিমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার

ড্যাব নিউরোসায়েন্সেস শাখার পুরস্কার বিতরণীতে প্রতিমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক