১৪ ফেব্রুয়ারী, ২০২৬ ০৬:২০ পিএম

বিএনপি থেকে সংসদ সদস্য হলেন ১০ চিকিৎসক

বিএনপি থেকে সংসদ সদস্য হলেন ১০ চিকিৎসক
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজয়ী হয়েছে। দলটি থেকে ১৩ জন চিকিৎসক সংসদের জন্য লড়েছিলেন। তাদের মধ্যে ১০ জন চিকিৎসক বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই নির্বাচনের বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে এ তথ্য উঠে আসে। 

দিনাজপুর-৬ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন ধানের শীষ প্রতীকে দুই লাখ তিন হাজার ৮৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম পেয়েছেন এক লাখ ৮৮ হাজার ৭১৯ ভোট।

ঠাকুরগাঁও-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. আব্দুস সালাম ধানের শীষ প্রতীকে এক লাখ ২১ হাজার ১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল হাকিম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন এক লাখ ১৫ হাজার ৭০৭ ভোট।

নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু ধানের শীষ প্রতীকে এক লাখ ৩৩ হাজার ৮০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী খন্দকার আব্দুর রাকিব পেয়েছেন ৯৬ হাজার ৮১৪ ভোট।

গাজীপুর-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু এক লাখ ৬২ হাজার ৩৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের (বাংলাদেশ খেলাফত মজলিস) মুহাম্মদ এহসানুল হক পেয়েছেন এক লাখ ৫৩৯ ভোট।

ময়মনসিংহ-৭ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. মাহবুবুর রহমান লিটন ধানের শীষ প্রতীকে ৯৮ হাজার ৫৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আসাদুজ্জামান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮২ হাজার ৯৬২ ভোট।

ঢাকা-১৯ (সাভার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ধানের শীষ প্রতীকে এক লাখ ৯০ হাজার ৯৭৬ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির দিলশানা পারুল পেয়েছেন এক লাখ ২৫ হাজার ২৮৩ ভোট।

গোপালগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থী ডা. কে এম বাবর ধানের শীষ প্রতীকে ৪০ হাজার ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম এইচ খান মঞ্জু পেয়েছেন ৩৩ হাজার ৩৯ ভোট।

নেত্রকোনা-২ আসনে জেলা বিএনপির সভাপতি ডা. মো. আনোয়ারুল হক ধানের শীষ প্রতীকে এক লাখ ৭১ হাজার ৩৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী ১১ দলীয় জোটের শরিক জাতীয় নাগরিক পার্টির ফাহিম রহমান খান পাঠান শাপলা কলি প্রতীকে ৬৭ হাজার ৩৬৭ ভোট পেয়েছেন।

হবিগঞ্জ-২ আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান। তিনি ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন এক লাখ ২৫ হাজার ৯৭১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ (বড় হুজুর) দেয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৬৪ হাজার ৮৫১ ভোট। 

সিরাজগঞ্জ-৬ আসনে বিএনপির প্রার্থী ডা. এম.এ মুহিত ধানের শীষ প্রতীকে এক লাখ ৭১ হাজার ৫০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ‘শাপলা কলি’ প্রতীকে পেয়েছেন এক লাখ ৩ হাজার ৮৮৪ ভোট।

এসআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত