১৪ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:০৪ পিএম

চিকিৎসকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের অঙ্গীকার বিএনপির

চিকিৎসকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের অঙ্গীকার বিএনপির
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ নীতি, স্বাস্থ্যসেবার আধুনিকায়ন, চিকিৎসা ব্যবস্থার মানোন্নয়ন, গ্রামীণ পর্যায়ে চিকিৎসাসেবা সম্প্রসারণ এবং চিকিৎসকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার অঙ্গীকার বাস্তবায়িত হলে দেশের স্বাস্থ্যব্যবস্থা আরও শক্তিশালী ও জনবান্ধব হয়ে উঠবে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ড্যাব নেতারা জানান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী দুর্নীতিমুক্ত, মানবিক, জবাবদিহিমূলক ও অধিকারভিত্তিক আস্থাশীল স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সংগঠনটি অঙ্গীকারবদ্ধ। গণমানুষের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারা।

ড্যাবের এই দুই নেতা আরও বলেন, বিএনপির ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতিগুলো দেশের সার্বিক উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ঐতিহাসিক বিজয়ের প্রেরণায় বিএনপি সরকার একটি মানবিক, কল্যাণমুখী ও উন্নত রাষ্ট্র গড়ে তুলবে বলে তারা আশা প্রকাশ করেন।

এসআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক