ভোটের মাধ্যমে ডিএমসির তিন ক্লাবের নেতৃত্ব, নির্বাচিত হলেন যারা
মেডিভয়েস রিপোর্ট: শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) তিনটি ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তিন ক্লাব হলো, ঢাকা মেডিকেল কলেজ কুইজ ডিবেটিং সোসাইটি, ঢাকা মেডিকেল কলেজ সন্ধানী ও ঢাকা মেডিকেল কলেজ ক্যারিয়ার ক্লাব।
আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) ডিএমসির লেকচার গ্যালারি বেলা একটা থেকে বিকেল চারটা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
তিন ক্লাবের নির্বাচনে নির্বাচন কমিশন (ইসি) হিসেবে ছিলেন ঢাকা মেডিকেলের কে-৭৭তম ব্যাচের শিক্ষার্থী মুবিন ইবনে মকবুল, উমাইর আফিফ, মোস্তফা আমীর ফয়সাল, সৈয়দ মুশফিক আমিন, শান্ত প্রমিত সাহা, তওফিকা নিহা, সালসাবিল তারাননুম ও ফারহা ব্রতী। এ ছাড়া পর্যবেক্ষক হিসেবে ছিলেন ডিএমসির অধ্যক্ষ অধ্যাপক ডা. কামরুল আলম ও উপাধ্যক্ষ অধ্যাপক ডা. ফারুক আহাম্মদ।
কুইজ ডিবেটিং সোসাইটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় যথাক্রমে কে-৭৭তম ব্যাচের শ্রেষ্ঠা চৌধুরী ও এসএম তাহমিদুল আলম নির্বাচিত হয়েছেন। এ ছাড়া শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে সহ-সভাপতি পদে ও সহকারী সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে আশিক-উর রহমান শাওন ও তামজিদ হাসান।
ঢাকা মেডিকেল কলেজ সন্ধানীর সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যথাক্রমে ইশতিয়াক উদ্দিন মোহাম্মদ তাসকিন ও দীপ্ত নূর কল্লোল নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সহ-সভাপতি ও সহকারী সাধারণ সম্পাদক পদে যথাক্রমে জারীন মুসরাত লাম-ইয়া ও আসিফ চৌধুরী অয়ন নির্বাচিত হয়েছেন।
ক্যারিয়ার ক্লাবের সভাপদি ও সাধারণ সম্পাদক পদে যথাক্রমে আয়েশা হুমায়েরা খান মেলোসা ও নাবিল বিন কাশেম নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সহ-সভাপতি ও সহকারী সাধারণ সম্পাদক পদে যথাক্রমে পার্থিব রায় অন্তর ও ঐশী সুলতানা নির্বাচিত হয়েছেন।
জানা গেছে, ঢাকা মেডিকেল কলেজের কে-৭৭তম ব্যাচের ২৪৫ জন শিক্ষার্থীর মধ্যে ২১৯ জন শিক্ষার্থী ভোট প্রদান করেন। তিন ক্লাবের ১২টি পদে বিপরীতে প্রার্থী ছিলেন ৩৪ জন। পোলিং এজেন্ট সংখ্যা ছিল ২২। ভোট কাস্ট হয়েছে ৯০ শতাংশ।
এ ছাড়া যেসব ভোটার ভোট কেন্দ্রে আসতে পারেনি, তাদেরকে অনলাইনে ভিডিও কলের মাধ্যমে ভোট প্রদান করার সুযোগ দেওয়া হয়েছে।
এসএএইচ/এমইউ
-
০৮ সেপ্টেম্বর, ২০২৫
-
২৯ ডিসেম্বর, ২০২৪
-
২৫ ডিসেম্বর, ২০২৪
-
১২ ডিসেম্বর, ২০২৪
-
২৯ নভেম্বর, ২০২৪
-
২৭ নভেম্বর, ২০২৪
-
২৭ নভেম্বর, ২০২৪
-
২৭ নভেম্বর, ২০২৪
-
২৭ নভেম্বর, ২০২৪