০৮ নভেম্বর, ২০২৪ ১০:০৩ এএম

রেসিডেন্সিতে ভর্তি পরীক্ষা শুরু

রেসিডেন্সিতে ভর্তি পরীক্ষা শুরু
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও অধিভুক্ত ইনস্টিটিউটগুলোর মার্চ-২০২৫ সেশনে রেসিডেন্সি কোর্সে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ শুক্রবার (৮ নভেম্বর) সকাল ৯টায় বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) শুরু হয়, চলবে দুপুর ১২টা পর্যন্ত।

পরীক্ষায় অংশ নিয়েছেন মোট ৫ হাজার ২৮ জন চিকিৎসক। এর মধ্যে বুয়েট পশ্চিম পলাশী ক্যাম্পাসে ২ হাজার ১১৬ জন ও বুয়েট মেইন ক্যাম্পাসে ২৯১২ জন পরীক্ষা দেন।  

আধুনিক প্রযুক্তির মাধ্যমে সম্পূর্ণ মেধার ভিত্তিতে আজ শুক্রবারই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ডা. শাহিনুল আলম মেডিভয়েসকে বলেন, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা হচ্ছে। প্রোস্ট গ্র্যাজুয়েশনের পরিধি বাড়ায় গতবারের ধারাবাহিকতায় এবারও শিক্ষার্থী সংখ্যা কমেছে। তবে শিক্ষার মনোন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতা নিয়ে কাজ চলমান রয়েছে।

অনুসরণযোগ্য যেসব নির্দেশনা

এর আগে গত ৬ নভেম্বর নির্দেশনায় বলা হয়, ‘এই বিশ্ববিদ্যালয় এবং অধিভূক্ত প্রতিষ্ঠানসমূহের রেসিডেন্সি প্রোগ্রামের ভর্তি পরীক্ষা মার্চ ২০২৫ এ অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৮ নভেম্বর (শুক্রবার) ভর্তি পরীক্ষার দিনে পরীক্ষার্থীরা প্রবেশপত্র ব্যতিত কলম, পেন্সিল, ব্যাগ, হাত ঘড়ি, মোবাইল ফোন এবং যে কোন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না।’

পরীক্ষার হলে ওএমআর উত্তরপত্র পূরণ করার জন্য বল পয়েন্ট কলম পরীক্ষা নিয়ন্ত্রক অফিস থেকে সরবরাহ করা হবে, বলা হয় বিজ্ঞপ্তিতে।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত