২৯ জুলাই, ২০২৫ ০৫:২৫ পিএম

ডাকসুর তফসিল ঘোষণা, ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে নির্বাচন

ডাকসুর তফসিল ঘোষণা, ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে নির্বাচন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দীর্ঘ প্রতীক্ষার পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। আগামী ৯ সেপ্টেম্বর (সোমবার) অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

আজ মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকাল (৩১ জুলাই) প্রকাশ করা হবে নির্বাচনের খসড়া ভোটার তালিকা। তালিকা নিয়ে আপত্তি জানানোর শেষ সময় ৮ আগস্ট। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১১ আগস্ট।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণ শুরু হবে ১২ আগস্ট, যা চলবে ১৮ আগস্ট পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। ১৯ আগস্ট বেলা ৩টার মধ্যে জমা দিতে হবে মনোনয়নপত্র।

২০ আগস্ট মনোনয়ন যাচাই-বাছাই শেষে ২১ আগস্ট প্রকাশ করা হবে প্রার্থীদের প্রাথমিক তালিকা। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ২৪ আগস্ট দুপুর ১২টা এবং চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশ হবে ২৫ আগস্ট বিকেল ৪টায়।

ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত, এবং সেদিনই ফলাফল ঘোষণা করা হবে।

ডাকসুর পাশাপাশি হল সংসদের নির্বাচনও একযোগে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা।

প্রশঙ্গত, সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালে, দীর্ঘ ২৮ বছর পর। সেই নির্বাচনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে ফের একবার ছাত্রসংসদ কার্যক্রম শুরু হয়েছিল।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত