২৯ জুলাই, ২০২৫ ০৮:২১ পিএম

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯৩

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯৩
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় দেশ ডেঙ্গু আক্রান্ত হয়ে একজন মারা গেছেন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯৩ জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৬৯ জন মারা গেছেন।

আজ মঙ্গলবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এসময় ৩৬৪ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে আক্রান্ত রোগীদের মধ্যে মোট ছাড়পত্র পেয়েছেন ১৮ হাজার ৯৫১ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬০ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৬ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৮ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচজন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন।

চলতি বছরে এখন পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৩১৬ জন। তাদের মধ্যে ৫৮ দশমিক সাত শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক তিন শতাংশ নারী।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, এই বছরের জানুয়ারিতে এক হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১, মে’তে এক হাজার ৭৭৩ এবং জুনে পাঁচ হাজার ৯৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন, এপ্রিলে ৭, মে’তে তিন এবং জুনে ১৯ জন মারা গেছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক