১৩ ফেব্রুয়ারী, ২০২১ ১২:২৬ পিএম

বেসরকারি পর্যায়ে টিকা দেওয়ার সিদ্ধান্ত হয়নি: স্বাস্থ্য সচিব

বেসরকারি পর্যায়ে টিকা দেওয়ার সিদ্ধান্ত হয়নি: স্বাস্থ্য সচিব
স্বাস্থ্য সচিব আবদুল মান্নান। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বেসরকারি হাসপাতালে করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়ার বিষয়ে অফিসিয়ালি কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মান্নান।

আজ শনিবার (১৩ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) টিকা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘চমৎকার পরিবেশে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। দেশে টিকা কার্যক্রমের দীর্ঘ অভিজ্ঞতার ফলে সুষ্ঠুভাবেই চলছে কোভিড-১৯ টিকা কার্যক্রম। কোথাও কোনো সমস্যা হয়নি।’

টিকা নিতে সর্বোচ্চ ৫ মিনিট সময় লাগছে উল্লেখ করে স্বাস্থ্য সচিব বলেন, টিকার প্রাপ্তি নিয়ে কোনো সংশয় নেই। পরের চালান যথাসময়ে আসবে।

তিনি আরও বলেন, সাড়ে পাঁচ লাখ মানুষকে এরইমধ্যে ভ্যাকসিন দেওয়া হয়েছে। আজকের দিন হিসাব করলে ৬ লাখের বেশি হবে। টিকাদান কর্মসূচি ভালোভাবে করা যাচ্ছে শুধুমাত্র পূর্বের অভিজ্ঞার কারণে।

এছাড়া ৩৫ লাখ টিকা দেয়ার পর পরিসংখ্যান যাচাই করা হবে। তখন গ্রামের মানুষদের উপস্থিতি কম হলে তাদের আগ্রহ বাড়াতে নতুন পদক্ষেপ নেয়া হবে বলে জানান স্বাস্থ্য সচিব।

প্রবীণদের জন্য বিশেষ ভাবে স্পট রেজিষ্ট্রেশন শিগগিরই চালু হতে পারে বলেও জানান স্বাস্থ্য সচিব আবদুল মান্নান।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ভ্যাকসিন
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক