নেফ্রোলজি নন-রেসিডেন্সি কোর্সের পরীক্ষা পেছাল
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীনে নেফ্রোলজি নন-রেসিডেন্সি এমডি কোর্সের জুলাই ২০২০ ও জানুয়ারি-২০২১ সেশনের ওরাল, ক্লিনিক্যাল ও ব্যবহারিক পরীক্ষা পেছাল। আগামী ২০ ফেব্রুয়ারির পরিবর্তে পরীক্ষাটি ৪ মার্চ অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. ইফতেখার আলম স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বিএসএমএমইউ নেফ্রোলজি নন-রেসিডেন্সি এমডি কোর্সের শেষ পর্বের প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা আগামী ৪ মার্চ জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। এর আগে পরীক্ষাটি ২০ ফেব্রুয়ারি হওয়ার কথা ছিলো।
নোটিসের অনুলিপি বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, নেফ্রোলজি বিভাগের চেয়ারম্যান, জাতীয় হৃদরোগ ফাউন্ডেশন হাসপাতাল এবং গবেষণা ইনস্টিটিউটের পরিচালক, বিএসএমএমইউর রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।
-
২৬ জানুয়ারী, ২০২৪
-
২৬ ফেব্রুয়ারী, ২০২২
-
০৫ ফেব্রুয়ারী, ২০২২
-
২৯ অক্টোবর, ২০২১
-
২১ অগাস্ট, ২০২১
-
২৬ ফেব্রুয়ারী, ২০২১
-
১৫ ফেব্রুয়ারী, ২০২১