১৫ ফেব্রুয়ারী, ২০২১ ০৩:৫২ পিএম

নন-রেসিডেন্সি কোর্সের পরীক্ষার তারিখ পরিবর্তন

নন-রেসিডেন্সি কোর্সের পরীক্ষার তারিখ পরিবর্তন

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীনে নন-রেসিডেন্সি এমডি কোর্সের জুলাই ২০২০ ও জানুয়ারি-২০২১ সেশনের ওরাল, ক্লিনিক্যাল ও ব্যবহারিক পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। নেফ্রলজি পরীক্ষা পুনরায় ২০ ফেব্রুয়ারি ও ৪ মার্চ এবং কার্ডিওলজির পরীক্ষা ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

আজ সোমবার (১৫ ফেব্রুয়ারি) ইস্যু করা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. ইফতেখারুল আলম স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিএসএমএমইউ নেফ্রোলজি নন-রেসিডেন্সি এমডি কোর্সের শেষ পর্বের প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা আগামী ২০ মার্চ বিএসএমএমইউর নেফ্রোলজি বিভাগের অনুষ্ঠিত হবে। 

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি এক নোটিসে পরীক্ষাটি ২০ ফেব্রুয়ারির পরিবর্তে ৪ মার্চ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। 

অপরদিকে নেফ্রোলজি নন-রেসিডেন্সি এমডি কোর্সের শেষ পর্বের প্রথম ও দ্বিতীয় পত্রের অপর পরীক্ষা আগামী ৪ মার্চ জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। এর আগে পরীক্ষাটি ২৮ ফেব্রুয়ারি হওয়ার কথা ছিলো।

এছাড়া বিএসএমএমইউ ও জাতীয় হৃদরোগ ফাউন্ডেশন হাসপাতাল এবং গবেষণা ইনস্টিটিউটের নন-রেসিডেন্সি এমডি শেষ পর্বের প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা আগামী ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ব্লক-ডি এর কার্ডিওলজি বিভাগে অনুষ্ঠিত হবে। এর আগে পরীক্ষাটি ২২ ফেব্রুয়ারি হওয়ার কথা ছিলো।

নোটিসটির অনুলিপি বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান, জাতীয় হৃদরোগ ফাউন্ডেশন হাসপাতাল এবং গবেষণা ইনস্টিটিউটের পরিচালক, বিএসএমএমইউর রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।

►নোটিসটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক