১৭ ফেব্রুয়ারী, ২০২১ ০৯:২০ এএম

টিকা নিলেন সাড়ে ১৩ লাখ, পার্শ্বপ্রতিক্রিয়ার হার ০৩ ভাগ

টিকা নিলেন সাড়ে ১৩ লাখ, পার্শ্বপ্রতিক্রিয়ার হার ০৩ ভাগ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) পর্যন্ত করোনাভাইরাসের টিকা নিয়েছেন ১৩ লাখ ৫৯ হাজার ৬১৩ জন। এরমধ্যে পুরুষ ৯ লাখ ২৩ হাজার ৫১৬ জন এবং নারী চার লাখ ৩৬ হাজার ৯৭ জন।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, এ পর্যন্ত টিকা গ্রহীতার মধ্যে ৪৯০ জনের মাথা ব্যথা, গলা ব্যথা, হালকা জ্বরের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে, যা মোট গ্রহীতার শতকরা শূন্য দশমিক ০৩ শতাংশ। 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সারাদেশে টিকা নিয়েছেন দুই লাখ ২৬ হাজার ৯০২ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ৭২ হাজার ৭৩৯ জন, ময়মনসিংহ বিভাগে ৯ হাজার ৮৭২ জন, চট্টগ্রাম বিভাগে ৪৯ হাজার জন, রাজশাহী বিভাগে ২৪ হাজার ৯২০ জন, রংপুর বিভাগে ২০ হাজার ৮১১ জন টিকা নিয়েছেন। আর খুলনা বিভাগে ২৫ হাজার ২৬ জন, বরিশাল বিভাগে ১২ হাজার ১৩৬ জন, আর সিলেট বিভাগে ১২ হাজার ৩৯৮ জনের দেহে টিকা প্রয়োগ করা হয়েছে।

গত ২৭ জানুয়ারি টিকাদান কার্যক্রম শুরু হয়। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর গত সাত ফেব্রুয়ারি দেশব্যাপী শুরু হয় গণহারে করোনার টিকাদান কর্মসূচি। প্রতিদিন সকাল সাড়ে  আটটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলছে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনার টিকা
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত