২৯ অক্টোবর, ২০২১ ০৫:১৭ পিএম

নন-রেসিডেন্সি কোর্সের পরীক্ষা ২ নভেম্বর

নন-রেসিডেন্সি কোর্সের পরীক্ষা ২ নভেম্বর
সংশোধিত সময়সূচি অনুযায়ী, নন-রেসিডেন্সি কোর্স জুলাই ২০২১ সেশনের মৌখিক, ব্যবহারিক এবং ক্লিনিকাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীন নন-রেসিডেন্সি কোর্সের জুলাই ২০২১ সেশনের ওরাল, ক্লিনিক্যাল ও ব্যবহারিক পরীক্ষা তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন তারিখ অনুযায়ী নন-রেসিডেন্সি কোর্সের পরীক্ষা শুরু হবে আগামী ২ নভেম্বর, চলবে ৪ নভেম্বর পর্যন্ত।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ইস্যু করা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. ইফতেখারুল আলম স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়।

সংশোধিত সময়সূচি অনুযায়ী বিএসএমএমইউ নন রেসিডেন্সি কোর্স জুলাই ২০২১ সেশনের মৌখিক, ব্যবহারিক এবং ক্লিনিকাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। নন-রেসিডেন্সি এমএস কোর্স বারডেমের অবস অ্যান্ড গাইনি পরীক্ষা শুরু হবে ২ নভেম্বর, নিকডুর ইউরোলজি বিভাগের পরীক্ষা ৩ নভেম্বর, নিটোর অর্থোপেডিক সার্জারি পরীক্ষা ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএসএমএমইউর সকল অনুষদের ডিন, সকল বিভাগীয় চেয়ারম্যান, বিএসএমএমইউর রেজিস্ট্রার ও ডেপুটি পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►নোটিসটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত