০৬ ফেব্রুয়ারী, ২০২১ ০৯:৩৬ এএম

এমবিবিএস ভর্তি পরীক্ষা ২ এপ্রিল, বিডিএস ৩০ এপ্রিল  

এমবিবিএস ভর্তি পরীক্ষা ২ এপ্রিল, বিডিএস ৩০ এপ্রিল  
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস/বিডিএস ভর্তি পরীক্ষার তারিখ অনুমোদন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য শিক্ষা বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২ এপ্রিল এমবিবিএস ও ৩০ এপ্রিল বিডিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গত চার ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব মোহাম্মদ আবদুল কাদের স্বাক্ষরিক এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ. এইচ. এম এনায়েত হোসেন আজ শনিবার (৬  ফেব্রুয়ারি) সকালে মেডিভয়েসকে বলেন, ‘মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলোকেই এ নির্দেশনা এসেছে। পরীক্ষায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করাসহ অন্যান্য নিয়মগুলো ভর্তি কমিটি নির্ধারণ করবে।’ 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস/বিডিএস ভর্তি পরীক্ষার পরিবর্তিত সময়সূচি অনুমোদন সূত্র: স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পত্র নং-স্বাঃ শিঃ অধি/চিঃশি/বিবি/২০২০/8৪২, তারিখঃ ০২/০১/২০২১ খ্রি উপযুক্ত বিষয় ও সূত্রের প্রতি সদয় দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, ২০১০-১১ শিক্ষাবর্ষে এমবিবিএস/বিডিএস ভর্তি পরীক্ষার পরিবর্তিত সময়সূচি নির্দেশক্রমে নিম্নরূপভাবে অনুমোদন করা হলো।’

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী,

এমবিবিএস ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ: ০৭-০২-২০২১ হতে ০৯-০২-২০২১ তারিখে মধ্যে সুবিধাজনক সময়ে,  
অনলাইনে ফরম পূরণ (শুরু হইতে শেষ): ১১-০২-২০২১ হতে ০১-০৩-২০২১ পর্যন্ত,  
অনলাইনে টাকা জমার শেষ তারিখ: ০২-০৩-২০২১ রাত ১১.৫৯ টা পর্যন্ত, 
রোল নম্বর প্রদান, সিট প্লান তৈরি, টেলিটকে সিট প্লান প্রেরণ ও এডমিট কার্ড তৈরি করা এবং অন্যান্য অফিসিয়াল কার্যক্রম: ০২-০৩-২০২১ হতে ১৯-০৩-২০২১ পর্যন্ত, 
প্রবেশ পত্র বিতরণ (ডাউনলোড): ২০-০৩-২০২১ হতে ২৫-০৩-২০২১ পর্যন্ত, 
হাজিরা সিট ডাউনলোড: ২৭-০৩-২০২১ হতে ০১-০৪-২০২১ পর্যন্ত এবং 
ভর্তি পরীক্ষার তারিখ ০২-০৪-২০২১ (শুক্রবার, সকাল ১০:০০ ঘটিকা)।

বিডিএস ভর্তি পীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ: ২৩-০৩-২০১১ হতে ২৫-০৩-২০২১ তারিখের মধ্যে সুবিধাজনক সময়ে,
অনলাইনে ফর্ম পূরণ (শুরু হতে শেষ): ২৭-০৩-২০২১ হতে ১৫-০৪-২০২১ পর্যন্ত,
অনলাইনে টাকা জমার শেষ তারিখ: ১৫-০৪-২০১১ রাত ১১.৫৯টা পর্যন্ত,
রোল নম্বর প্রদান, সিট প্লান তৈরি, টেলিটকে সিট প্লান প্রেরণ ও এডমিটকার্ড তৈরি, করা এবং অন্যান্য অফিসিয়াল কার্যক্রম: ১৭-০৪-২০২১ হতে ২২-০৪-২০২১ পর্যন্ত, 
প্রবেশপত্র বিতরণ (ডাউনলোড): ২৪-০৪-২০২১ হতে ২৬-৪-২০২১ পর্যন্ত,
হাজিরা সিট ডাউনলোড ২৭-০৪-২০২১ হতে ২৯-০৪-২০২১ পর্যন্ত, 
ভর্তি পরীক্ষার তারিখ: ৩০-০৪-২০২১ (শুক্রবার, সকাল ১০:০০ ঘটিকা)।

এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো চিঠিতে অধিদপ্তরের পরিচালকের (চিকিৎসা শিক্ষা) দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। 

►নোটিসটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : এমবিবিএস ভর্তি পরীক্ষা
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত