০১ ফেব্রুয়ারী, ২০২১ ০৬:৩০ পিএম

দুই চিকিৎসককে বদলি করে প্রজ্ঞাপন জারি

দুই চিকিৎসককে বদলি করে প্রজ্ঞাপন জারি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসে কর্মরত দুই অধ্যাপককে বিভিন্ন প্রতিষ্ঠানে বদলি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ সোমবার (১ ফেব্রুয়ারি) ইস্যু করা মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাঁর নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো।

নির্দেশনা অনুযায়ী, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ গাইনী অ্যান্ড অবস বিভাগের অধ্যাপক ডা. নাজমা আক্তারকে ঢাকা মেডিকেল কলেজে বদলি করা হয়েছে।

গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ ফিজিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সাদিয়া ইসরাত জামানকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে বদলি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে ও জনস্বার্থে জারি করা এ আদেশ ১০ ফেব্রুয়ারি হতে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও  সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বদলি
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক