০১ ফেব্রুয়ারী, ২০২১ ০৫:০৮ পিএম

‘ভ্যাকসিন প্রয়োগের পর ১ থেকে ২ শতাংশের পার্শ্বপ্রতিক্রিয়া’

‘ভ্যাকসিন প্রয়োগের পর ১ থেকে ২ শতাংশের পার্শ্বপ্রতিক্রিয়া’
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাস ঠেকাতে ভ্যাকসিন প্রয়োগের পর গুরুতর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা না গেলেও এক থেকে দুই শতাংশ ভ্যাকসিন গ্রহীতার মধ্যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

আজ সোমবার (১ ফেব্রুয়ারি) সকালে জেলা সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এবং মেডিকেল কলেজের পরিচালকদের সঙ্গে অনলাইন সভা শেষে তিনি এ কথা বলেন।

ডা. নাসিমা সুলতানা বলেন, প্রথম দিনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ভ্যাকসিন নেওয়া পাঁচ জনের মধ্যে আমিও একজন। আমি শারিরীক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ আছি।

তিনি বলেন, আমি প্রথমদিনেই বলেছি এবং শুরু থেকেই বলে আসছি, টিকা দিলে স্বাভাবিক যে প্রতিক্রিয়া যেমন- জায়গাটা ফুলে যায়, লাল হয়, সামান্য জ্বর হয়। এটা আসলে খুব স্বাভাবিক পার্শ্বপ্রতিক্রিয়া। এমনটা টিকা নেওয়ার পর কয়েকজনের হয়েছে। তারা আমাদের ফোন করেছে যে জ্বর এসেছে এবং একদিন পরই আবার জ্বর নেমে গেছে এ তথ্যও আমরা পেয়েছি।

তিনি আরও বলেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে তাদের প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা জানিয়েছে, ভ্যাকসিন নেওয়ার দিন থেকে জ্বর এসে পরেরদিন পর্যন্ত ছিল। এরপর দিনই তারা পুনরায় সুস্থ হয়ে যান। 

এছাড়াও আরও কয়েকজন আমাদের জানিয়েছে যে তাদের একবার বমি হয়েছে, অল্প অল্প মাথা ঘুরেছে। এর সবগুলো মূলত খুবই সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ।

স্বাস্থ্যের অতিরিক্ত ডিজি আরও বলেন, ভ্যাকসিন তো দেওয়া হয়েছে ৫৬৭ জনকে, তার মধ্যে ১/২ শতাংশ লোকের এরকম সমস্যা হয়েছে। এটা তো এতো বড় কিছু নয়, সবাই এখন সুস্থ রয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ভ্যাকসিন
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক