৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ৬ আগস্ট
মেডিভয়েস রিপোর্ট: ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৬ আগস্ট অনুষ্ঠিত হবে। আজ সোমবার (১ ফেব্রুয়ারি) সরকারি কর্ম কমিশন (পিএসসি) ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
পিএসসি পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমদ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা হবে। পরীক্ষার হল, আসন ব্যবস্থা ও পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা যথাসময়ে সংবাদমাধ্যম ও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এর আগে গত ২৭ জানুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুরোধের পরিপ্রেক্ষিতে ৪৩তম বিসিএসে আবেদনের সময়সীমা দুই মাস বাড়ানো হয়।
এ সিদ্ধান্তের আলোকে যারা অনার্স শেষ বর্ষের লিখিত পরীক্ষা দিয়েছেন, কিন্তু ব্যবহারিক কিংবা ল্যাব কোর্স শেষ বা শুরুই হয়নি তারাও অ্যাপিয়ার্ড হিসেবে ৪৩তম বিসিএসে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আবেদনকারীর সব বিষয়ের লিখিত পরীক্ষা শেষ হয়েছে বিশ্ববিদ্যালয় থেকে প্রমাণ সংগ্রহ করতে হবে।
গত ৩০ নভেম্বর ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে। তাদের মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪, সমবায়ে ১৯ জন, স্বাস্থ্যে (সহকারী ডেন্টাল সার্জন) ৭৫ জন ও পরিবার পরিকল্পনায় ৫ জনকে নিয়োগ দেওয়া হবে।
-
১৩ জানুয়ারী, ২০২৫
-
০৫ জানুয়ারী, ২০২৫
-
২৪ নভেম্বর, ২০২৪
-
২৮ অক্টোবর, ২০২৪
-
১৫ অক্টোবর, ২০২৪
-
২৬ ডিসেম্বর, ২০২৩
-
২০ অগাস্ট, ২০২৩
-
২৯ অক্টোবর, ২০২১
-
০৩ মে, ২০২১
-
২৮ মার্চ, ২০২১