জোর করে কাউকে টিকা প্রয়োগ নয়: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: টিকা নেওয়াটা যার যার ব্যক্তিগত স্বাধীনতা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, জোর করে কাউকে টিকা দেওয়া হবে না।
আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর শাহবাগের বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনার টিকা সংরক্ষণাগার ও প্রস্তুতি পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘টিকা নেওয়াটা যার যার ব্যক্তিগত স্বাধীনতা। জোর করে আমরা কাউকে টিকা দেব না। আমরা আহ্বান জানাব টিকা নেয়ার জন্য। কারণ করোনাভাইরাস প্রতিরোধে টিকা কার্যকর ব্যবস্থা। টিকার জন্য তো আমরা উদগ্রীব ছিলাম। কাজেই আমি আহ্বান করবো, আপনারা যারা আগ্রহী তারা টিকা নিতে আসবেন।’
টিকা গ্রহণের উপযোগিতা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ‘আইসিটি মন্ত্রণালয় থেকে অ্যাপস তৈরি করা হয়েছে। অ্যাপসের মাধ্যমে কারা টিকা নিতে পারবে আর কারা টিকা নিতে পারবে না তা জানা যাবে। যাদের বয়ষ ৫৫ বছর বয়সের ওপরে, তারা নিবন্ধন করতে পারবেন। আর যারা ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশবাহিনীর সদস্য ও গণমাধ্যমের কর্মী তারাও নিবন্ধন করতে পারবেন। গর্ভবতী মা ও অনেক অসুস্থ ব্যক্তি নিবন্ধন করতে পারবেন না।’
জাহিদ মালেক বলেন, ‘যারা অ্যাপসের গাইডলাইন মেনে টিকা নিতে নিবন্ধন করবেন বা নিবন্ধন করতে সক্ষম হবেন তারা সবাই টিকা পাবেন।’ বিরূপ প্রচার-প্রচারণা না করে সবাইকে টিকা নেয়ার অনুরোধও জানান তিনি।
এ সময় বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খোরশেদ আলম ও বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক উপস্থিত ছিলেন।
-
১৮ জুন, ২০২৫
-
১৭ মার্চ, ২০২৫
সালমান এফ রহমানের বিরুদ্ধে দুদকে অভিযোগ
করোনার টিকা কেনার আড়ালে ২২ হাজার কোটি টাকা আত্মসাৎ
-
২৮ এপ্রিল, ২০২৩
-
০১ মার্চ, ২০২৩
-
৩০ জানুয়ারী, ২০২৩
-
২২ জানুয়ারী, ২০২৩
-
২৬ জুলাই, ২০২২
-
২৬ জুলাই, ২০২২
-
১৭ মার্চ, ২০২২
বঙ্গবন্ধুর জন্মদিবস
বিশেষ ক্যাম্পেইন শুরু, ১৫ দিনে টিকা পাবেন ৩ কোটি মানুষ
-
১৮ ফেব্রুয়ারী, ২০২২