দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেসের ফেলো হলেন ডা. রুবানা
মেডিভয়েস রিপোর্ট: দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেসের (টিডাব্লিওএস) ফেলো হয়েছেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর’বি) সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. রুবানা রাকিব। নতুন মোট ৩৫ জন ফেলোর মধ্যে তিনি অন্যতম।
আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি) আইসিডিডিআর’বির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়, মানবদেহের ‘ইন্ট্রিক ও ইনফেকশন’ রোগে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ডা. রুবানা রাকিবকে সংগঠনটির ‘চিকিৎসা ও স্বাস্থ্য বিজ্ঞান’ বিভাগের ফেলো হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
তিনি মানবদেহের এন্ট্রিক সংক্রামক রোগের যান্ত্রিক পথ প্রশস্ত করেছেন। এছাড়া এএলএস পরীক্ষা, টিবি রোগ নির্ণয়, থেরাপিউটিক প্রতিক্রিয়া পর্যবেক্ষণের সহনশীলতায় সহজ পথ দেখিয়েছেন ডা. রুবানা রাকিব।
প্রসঙ্গত, বিজ্ঞানের নয়টি বিষয়ের উপর বিশেষ অবদান রাখা ব্যক্তিদের কাজের স্বাকৃতি দিয়ে থাকে টিডাব্লিওএস। তাঁরা কৃষি বিজ্ঞান, কোষ ও আণবিক জীববিজ্ঞান, বায়োলজিক্যাল সিস্টেম ও অর্গানিক, চিকিৎসা ও স্বাস্থ্য বিজ্ঞান, রাসায়নিক বিজ্ঞান, প্রকৌশল বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশ বিজ্ঞান, গাণিতিক বিজ্ঞান ও পদার্থবিজ্ঞানের অবদান রাখা ব্যক্তিদের সম্মনজনক ফেলো প্রদান করে থাকেন।
-
২৬ জুলাই, ২০২৬
আইসিডিডিআর,বি-র গবেষণা
আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার বিস্তার, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি
-
০৩ মার্চ, ২০২৬
-
০৩ মার্চ, ২০২৫
-
৩১ অক্টোবর, ২০২৩
-
১৯ সেপ্টেম্বর, ২০২৩
-
১০ জুন, ২০২৩