২২ জানুয়ারী, ২০২১ ০৪:৫৩ পিএম

জাতীয় পরিচয়পত্র ধরে ভ্যাকসিন বিতরণের আহ্বান ডা. জাফরুল্লাহর

জাতীয় পরিচয়পত্র ধরে ভ্যাকসিন বিতরণের আহ্বান ডা. জাফরুল্লাহর
ডা. জাফরুল্লাহ চৌধুরী। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: জাতীয় পরিচয়পত্র দেখে ভ্যাকসিন বিতরণের আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। এ সময় তিনি আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সবার আগে ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানান।

আজ (২২ জানুয়ারি) রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে অনুষ্ঠিত ‘করোনা টিকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ বিষয়ে সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন ডা. জাফরুল্লাহ।

তিনি বলেন, ‘দেশের মোট জনগোষ্ঠীর একটা বড় অংশ দরিদ্র। তারা অনলাইন প্রযুক্তির সঙ্গে পরিচিত না। ফলে ভ্যাকসিনের জন্য অ্যাপসে নিবন্ধন করা তাদের জন্য কঠিন হবে। অ্যাপস পূরণের জন্য আরেকটি দালাল পক্ষ তৈরি হবে। এ অবস্থায় বিড়ম্বনা দূর করতে জাতীয় পরিচয়পত্র ধরে ভ্যাকসিন দিলে তা অনেক সহজ হবে।’

সবার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানিয়ে ডা. জাফরুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী সবার আগে ভ্যাকসিন গ্রহণ করলে ভ্যাকসিনের ওপর মানুষের আস্থা তৈরি হবে।

তবে ভ্যাকসিন বৈজ্ঞানিকভাবে সত্য ও কার্যকর উল্লেখ করে সকল মানুষের ভ্যাকসিন নেওয়া উচিত বলেও মত দেন প্রবীণ এই চিকিৎসক।

ভ্যাকসিনের কার্যকারিতা ছয়মাসের বেশি থাকবে না জানিয়ে করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, সাধারণত ফার্স্ট জেনারেশন ভ্যাকসিন গ্রহণ করা হয় না। তবে করোনাকালে হাতে সময় কম থাকায় ফার্স্ট জেনারেশন ভ্যাকসিন নিতে হচ্ছে। রূপান্তরিত করোনাভাইরাসেও ভ্যাকসিনের কার্যকরিতা থাকবে। তবে এই কার্যকরিতা ছয় মাসের বেশি থাকবে না। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনা ভ্যাকসিন
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক