করোনায় মেয়র প্রার্থীর মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন সাবেক সংসদ সদস্য ও আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনের মেয়র প্রার্থী অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার ।
আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে রাজধানীর রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
পারিবারিক সূত্র জানায়, আমজাদ হোসেন র্দীঘদিন যাবৎ ডায়াবেটিস ও শ্বাসকষ্টজনিত সমস্যা ভুগছিলেন। পরে তার করোনা পরীক্ষা করলে রিপোর্ট পজিটিভ আসে। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ১৫ দিন আগে বাংলাদেশ স্পেশালাইজট হাসপাতালে ভর্তি করা হয় । সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন তিনি।
মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান-সন্তুতি, পরিবার-পরিজন, বন্ধু-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আমজাদ হোসেন সরকার নীলফামারীর সৈয়দপুর পৌরসভার চারবারের নির্বাচিত মেয়র। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ও সৈয়দপুর জেলা (সাংগঠনিক জেলা) বিএনপির সাধারণ সম্পাদক। তিনি সৈয়দপুর পৌরসভার বর্তমান মেয়র।
এদিকে প্রার্থীর মৃত্যুতে সৈয়দপুর পৌরসভা নির্বাচন স্থগিত করা হয়েছে। খুব শিগগিরই নতুন করে পৌরসভার তফসিল ঘোষণা করা হবে বলে জানান সহকারী রিটার্নিং ও সৈয়দপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল আলম।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪