১২ জানুয়ারী, ২০২১ ০৩:৩৩ পিএম

৪ ডলারে প্রতিডোজ টিকা পাবে বাংলাদেশ

৪ ডলারে প্রতিডোজ টিকা পাবে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস ডেস্ক: অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনা ভ্যাকসিন বাংলাদেশে বাজারজাত করছে ভারতীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউট। ডোজ প্রতি চার ডলার মূল্যে বাংলাদেশকে তিন কোটি ভ্যাকসিন দিবে তারা। যা ভারতে দামের থেকে শতকারা ৪৭ ভাগ বেশি।

আজ মঙ্গলবার (১২ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে অন্তত তিনটি সূত্রের বরাত দিয়ে এতে বলা হয়, সিরাম ভারতে ২.৭২ ডলার বা বাংলাদেশি মুদ্রায় ২৩০.৯৪ টাকায় প্রতিডোজ করোনা ভ্যাকসিন বিক্রি করবে। তবে বাংলাদেশের কাছে প্রতিডোজ ভ্যাকসিন বিক্রি করবে ৪ ডলার বা ৩৩৯.৬২ টাকায়।

এর আগে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়, এ মাসের শেষে সিরামের কোভিশিল্ড ভ্যাকসিন দেশে পৌঁছাবে। আর ফেব্রুয়ারির শুরু থেকে সেই ভ্যাকসিন প্রয়োগ শুরু করা যাবে। প্রথম ধাপে ভ্যাকসিন পাবেন দেশের ৫০ লাখ মানুষ। এ লক্ষ্যে ইতিমধ্যেই নানা প্রস্তুতি শুরু করেছে সরকার।

প্রসঙ্গত, অক্সেফোর্ডের তৈরি কোভিশিল্ড ভ্যাকসিনের তিন কোটি ডোজ পাওয়ার জন্য গত ৫ নভেম্বর সেরাম ইনস্টিটিউট এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ। সেখানে প্রথম ধাপে প্রত্যেক মাসে ৫০ লাখ ডোজ টিকা পাওয়ার কথা বাংলাদেশের। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনা ভ্যাকসিন
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও