০৭ জানুয়ারী, ২০২১ ০২:০৪ পিএম

বিভাগ-জেলায় ৫০ হাজার শয্যার হাসপাতাল স্থাপনে সভা ১১ জানুয়ারি

বিভাগ-জেলায় ৫০ হাজার শয্যার হাসপাতাল স্থাপনে সভা ১১ জানুয়ারি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিভাগ ও জেলা পর্যায়ে ৫০ হাজার শয্যার আন্তর্জাতিক মানের হাসপাতাল স্থাপন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হবে আগামী ১১ জানুয়ারি।

বুধবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের ইস্যু করা এক নোটিসে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের ক্রয় ও সংগ্রহ অধিশাখার উপসচিব খন্দকার জাকির হোসেন স্বাক্ষরিত ওই নোটিসে আরও জানানো হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে দুপুর সাড়ে ১২টায় সভাটি অনুষ্ঠিত হবে।

এতে আরও বলা হয়েছে, বিভাগ ও জেলা পর্যায়ে China Machinery Engineery Corporation (CMEC) কর্তৃক ৫০ হাজার শয্যার আন্তর্জাতিক মানের বিশেষায়িত হাসপাতাল স্থাপনে প্রস্তাবিত Expression of Interest (EOI) সংক্রান্ত এ সভায় সভাপতিত্ব করবেন স্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিশেষায়িত হাসপাতালের বাস্তবতা সংক্রান্ত আলোচনা সভাটি অফলাইন এবং অনলাইনে অনুষ্ঠিত হবে।

জনস্বার্থে জারি করা আদেশের অনুলিপি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব, স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের একান্ত সচিব, অতিরিক্ত সচিব মহোদয়ের ব্যক্তিগত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

► নোটিসটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য মন্ত্রণালয়
ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস

ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক