০৬ জানুয়ারী, ২০২১ ১২:৫১ পিএম

ইউনানী ও আয়ুর্বেদিক শিক্ষা আইনের খসড়া ১২ জানুয়ারি

ইউনানী ও আয়ুর্বেদিক শিক্ষা আইনের খসড়া ১২ জানুয়ারি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা আইনের খসড়া চুড়ান্তে আগামী ১২ জানুয়ারি স্বাস্থ্য সচিবের সভাপতিত্বে মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে সভা অনুষ্ঠিত হবে।

সোমবার (৪ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আইন-২ অধিশাখার উপসচিব মো. রবিউল আলম স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা আইন- ২০২০ এর খসড়া চূড়ান্ত করার লক্ষ্যে এ বিভাগের সচিবের সভাপতিত্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কনফারেন্স আগামী ১২ জানুয়ারি সকাল ১১টায় আন্তঃমন্ত্রণালয় ও স্টেকহোল্ডারদের সভা অনুষ্ঠিত হবে।

সভায় জননিরাপত্তা বা অর্থ বিভাগের সিনিয়র সচিব, জনপ্রশাসন ও স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস- চ্যান্সেলর, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

►নোটিসটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক