০৬ জানুয়ারী, ২০২১ ১১:১৭ এএম

শরীফ গ্রুপের ডিএমডি সোহান আর নেই

শরীফ গ্রুপের ডিএমডি সোহান আর নেই
রায়হান শরীফ সোহান। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: শরীফ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও চেয়ারম্যান মো. রজ্জব শরীফের একমাত্র ছেলে রায়হান শরীফ সোহান আর নেই। সোমবার (৪ জানুয়ারি) দুপুর ১১টা ৫০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।  

পরিবার সূত্রে জানা যায়, সোহানকে হার্ট অ্যাটাক জনিত কারণে হাসপাতালে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পরেই হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৩ বছর।

একই দিন রাত সাড়ে ৮টার দিকে কেরানীগঞ্জের জিঞ্জিরা ঈদগাহ মাঠে জানাজা শেষে স্থানীয় গোলজারবাগ কবরস্থানে তাকে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি বাবা, মা ও এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শরীফ গ্রুপের এই ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরের মৃত্যুতে শোক জানিয়েছে শরীফ মেলামাইন ইন্ডাস্ট্রিজ (প্রা.) লিমিটেড, শরীফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড, শরীফ হোম এ্যাপ্লায়েন্স লিমিটেড, শরীফ হাউজিং কোম্পানি লিমিটেড, শরীফ প্লাস্টিক কোম্পানি লিমিটেড, শরীফ ফুড কোর্ট এন্ড ড্রিম পার্ক ও শরীফ এগ্রোভেট।

তার মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক