ইউনানী ও আয়ুর্বেদিক শিক্ষা আইনের খসড়া ১২ জানুয়ারি
মেডিভয়েস রিপোর্ট: ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা আইনের খসড়া চুড়ান্তে আগামী ১২ জানুয়ারি স্বাস্থ্য সচিবের সভাপতিত্বে মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে সভা অনুষ্ঠিত হবে।
সোমবার (৪ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আইন-২ অধিশাখার উপসচিব মো. রবিউল আলম স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা আইন- ২০২০ এর খসড়া চূড়ান্ত করার লক্ষ্যে এ বিভাগের সচিবের সভাপতিত্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কনফারেন্স আগামী ১২ জানুয়ারি সকাল ১১টায় আন্তঃমন্ত্রণালয় ও স্টেকহোল্ডারদের সভা অনুষ্ঠিত হবে।
সভায় জননিরাপত্তা বা অর্থ বিভাগের সিনিয়র সচিব, জনপ্রশাসন ও স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস- চ্যান্সেলর, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।