এবার তুরস্কে করোনার নতুন ধরন শনাক্ত
মেডিভয়েস ডেস্ক: যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনভাইরাসের নতুন ধরন তুরস্কে ১৫ জনের শরীরে পাওয়া গেছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফারেত্তিন কোজা।
শুক্রবার (১ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কে করোনার নতুন ধরনে আক্রান্ত সবাই যুক্তরাজ্য থেকে এসেছেন। এদের সংস্পর্শে যারা গিয়েছে তাদের সবাইকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
ফারেত্তিন কোজা বলেন, যুক্তরাজ্য থেকে ফ্লাইট আসার পর দেশে করোনাভাইরাসের নতুন ধরন আছে কিনা তা জানতে তদন্ত চালানো হয়। এতে ১৫ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়। এই ঘটনার পর যুক্তরাজ্য থেকে তুরস্কে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২২ লাখ ২০ হাজার ৮৫৫ জন এবং ২১ হাজার ৯৩ জন মারা গেছেন।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা
তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা
তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট
করোনা চিকিৎসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয় মামলার অনুমোদন
প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি
দিনাজপুর মেডিকেলে পুলিশ সদস্য পরিচয়ে চিকিৎসকদের ওপর হামলা, আহত ৫