৩১ ডিসেম্বর, ২০২০ ০৪:৩২ পিএম

করোনায় চিরবিদায় আরও ২৮ জন, শনাক্ত ১০১৪

করোনায় চিরবিদায় আরও ২৮ জন, শনাক্ত ১০১৪
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৮ জনের মৃত্যু। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৫৫৯ জনে। এ সময় আরও এক হাজার ১৪ জনের দেহে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। 

আজ বৃহস্পবার (৩১ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৮০টি করোনা পরীক্ষাগারে ১৩ হাজার ২০৪টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে আগের কিছুসহ মোট ১৩ হাজার ২৫৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ৩২ লাখ ২৭ হাজার ৫৯৮টি। পরীক্ষায় আরও এক হাজার ১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছেন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল পাঁচ লাখ ১৩ হাজার ৫১০ জনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একদিনে মৃত ২৮ জনের মধ্যে পুরুষ ২১ জন ও নারী সাত জন। তাঁদের মধ্যে ২৬ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এবং দুইজন বাড়িতে মৃত্যুবরণ করেছেন। এ পর্যন্ত মৃতদের মধ্যে মধ্যে পুরুষ পাঁচ হাজার ৭৫৪ জন (৭৬ দশমিক ১২ ভাগ) ও নারী এক হাজার ৮০৫ জন (২৩ দশমিক শূন্য ৮৮ ভাগ)।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৩৮৯ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল চার লাখ ৫৭ হাজার ৪৫৯ জনে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার সাত দশমিক শূন্য ৬৫ ভাগ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৯১ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক শূণ্য আট ভাগ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৭ ভাগ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃত ২৮ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব দুইজন, চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব পাঁচজন এবং ষাটোর্ধ্ব ১৮ জন রয়েছেন। তাঁদের মধ্যে ঢাকা বিভাগে ২২ জন, চট্টগ্রামে তিনজন, বরিশাল, রংপুর এবং ময়মনসিংহ বিভাগে একজন করে রয়েছেন।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। ভাইরাসটিতে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন প্রায় আট কোটি ২৭ লাখের অধিক মানুষ। মৃতের সংখ্যা ১৮ লাখ ছয় হাজারের অধিক। তবে এখন পর্যন্ত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন চার কোটি ৬৮ লাখের অধিক মানুষ। বাংলাদেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়ে গত ৮ মার্চ। এরপর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক