৩১ ডিসেম্বর, ২০২০ ০৫:১৯ পিএম

সহকারী পরিচালক হলেন পরিবার পরিকল্পনার ৭৬ কর্মকর্তা

সহকারী পরিচালক হলেন পরিবার পরিকল্পনার ৭৬ কর্মকর্তা

মেডিভয়েস রিপোর্ট: বিসিএস পরিবার পরিকল্পনা ক্যাডারের ৭৬ কর্মকর্তাকে ৬ষ্ঠ গ্রেডে সহকারী পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

বুধবার (৩০ ডিসেম্বর) মন্ত্রণালয়ের শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বল হয়, বিসিএস পরিবার পরিকল্পনা ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা ১৯৮১ অনুযায়ী সিনিয়র স্কেল বা সহকারী পরিচালক (জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর ৬ষ্ঠ গ্রেড: টা: ৩৫,৫০০-৬৭,০১০/-) পদে পদোন্নতি প্রদান করা হলো।

মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ  বিভাগের পার-২ শাখার উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বাক্ষরিত আদেশে আরও বলা হয়, উপপরিচালক পদে পদোন্নতি প্রজ্ঞাপন জারির তারিখ থেকে কার্যকর হবে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব বরাবর ‘[email protected]’ ই-মেইলে যোগদানপত্র পাঠাতে বলা হয়েছে। এছাড়া পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বর্তমান কর্মস্থলে স্ব স্ব পদে কর্মরত থাকবেন বলেও উল্লেখ করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদেনে জনস্বার্থে জারি করা আদেশের অনুলিপি জনপ্রশাসন সচিব, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিব, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্যমন্ত্রী ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক